- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের মানববন্ধন
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার
বালাগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভুয়া সাজা দিয়ে কারাাগারে প্রেরণের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বালাগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন- কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই ষড়যন্ত্রমুলক মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধেও অন্যায় রায় প্রদান করা হয়েছে। আদালতে নিজেদের দলীয় লোক বসিয়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া ফরমায়েসী রায় জাতি প্রত্যাখ্যান করেছে। এই রায়ের মাধ্যমে আওয়ামী দুঃশাসনে ক্ষত-বিক্ষত গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়েছে। জাতি তাদের কোনদিন ক্ষমা করবেনা। অবিলম্বে এই রায় বাতিল করে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় গণবিষ্ফোরণে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্ঠা ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দাল মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি হাজি নুর মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী, উপজেলা সহ-সভাপতি আব্দুল রশিদ, সহ-সভাপতি মকবুল মিয়া, সহ-সভাপতি লেদু মিয়া বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে থেকে হাজি রফিক, আব্দুল বারী, নাজমুল ইসলাম নজম, আব্দুল মুনিম, তোফায়েল আহমদ সুহেল, সাইফুল ইসলাম, মদরিছ আলী, আলাল মিয়া, ফয়জুল হক, এনামুল হক, আজমুল হুসেন, মনসুর আহমদ, সেলিম খান, মুমিনুল হক, শেখ ইকবাল হাসান, মামুনুর রশিদ, সালেহ আহমদ, সাবুল, মিজান আহমদ, মুহিবুর রহমান ও সালেহ আহমদ সানি প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন
- দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন
- সংসদ সদস্য আব্দুল মালিককে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান


