শিরোনামঃ-

» চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনা

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ প্রবাস ডেস্কঃ নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক ২০১৮ এ মনোনিত হওয়ায় তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি লন্ডনে পৌছেন।

Manual4 Ad Code

বিমানবন্দরে পৌছলে তাকে শুভেচ্ছা জানান নিসচা যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামাল, যুব সম্পাদিকা ইসরাত জাহান ইমা, সাংস্কৃতিক সম্পাদিকা রুকসানা হাসি সোনিয়া, ফারজানা চৌধুরী, আর্শিয়া প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, এবছর একুশে পদক পাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয় সমাজসেবায় গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে তার হাতেও এ পদক তুলে দেবেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30