- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
» সিলেট চেম্বারের আইসিটি ও টেলিকমিউনিকেশন সাব কমিটির সভা
প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আইসিটি ও টেলিকমিউনিকেশন সাব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের পরিচালক ও সাব কমিটির আহবায়ক মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, আইসিটি খাতে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সিলেটের কোম্পানীগঞ্জে দেশের সর্বপ্রথম হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ এ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
তিনি উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক সিলেট হাই-টেক পার্কের আইটি বিজনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা সিলেটের এখাতের উদ্যোক্তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এখানে প্রায় ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান।
সভায় বক্তাগণ বলেন- সিলেট হাই-টেক পার্ক বাস্তবায়িত হলে তথ্য-প্রযুক্তি খাতে সিলেট তথা বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় নির্মাণাধীন হাই-টেক পার্কে প্রবাসীদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা সিলেট হাই-টেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সভায় সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেটে একটি আইসিটি মেলা ও এ সংক্রান্ত সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ, পরিচালক আব্দুর রহমান, পরিচালক ও সাব কমিটির যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান স্বাধীন, সদস্য এ এস এম. জি. কিবরিয়া, মোহাম্মদ বিন আব্দুর রশিদ, তারেক হাসান, রায়হান মাসুদ, আহমদ মাসুদ হায়দার জালালাবাদী, ইফতেখার আহমদ চৌধুরী, নজিরুল আলম সুমন, মুহিব হোসেন, সাখাওয়াত আলী, জি এম আব্বাছ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৯ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
- মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া একই সূত্রে গাঁথা : খন্দকার মুক্তাদির
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার আলোচনা সভা
- জকিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় বক্তারা
- সিলেট ক্রীড়া কমপ্লেক্সে খেলা মঙ্গলবার সিলেটে কোকো ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান বিএনপির


