শিরোনামঃ-

» বিয়ানীবাজারে আলীনগর যুবদল ছাত্রদলের প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০১৮ | শনিবার

Manual4 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা যুবদল নেতা ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীন বলেছেন- ৮ ফেব্রুয়ারী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোন অন্যায় রায় হলে সারাদেশে আগুন জ্বলবে।

Manual1 Ad Code

এক্ষেত্রে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কোন ষড়যন্ত্র হলে কঠোর জবাব দিতে সবাইকে সর্বশক্তি নিয়ে রাজপথে থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে।

Manual3 Ad Code

আন্দোলন সংগ্রামই মুক্তির একমাত্র পথ। জাতীয়তাবাদী শক্তির দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকেরা চুপ থাকতে পারেনা। ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা  আমান উল্লাহ আমান সহ কারাগারে আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নেতাকর্মীদের গণহারে গ্রেফতার বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বরদাশত করা হবেনা। কোন ষড়যন্ত্রই বাকশালীদের পতন ঠেকাতে পারবেনা।

তিনি শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আলীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা রেজাউল হক রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবর চৌধুরী, যুগ্ম-সম্পাদক রুহুল আমীন রিপন।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা কাওছার আহমদ, জাসাস নেতা এমদাদুল হক সামু, জাকির হোসেন, ছাত্রদল নেতা ফাহিম, জাবেদ, রাজা, শামীম আহমদ, ইনতাজ ও সনই প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন- অবৈধ সরকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে সুদুরপ্রসারি ষড়যন্ত্র শুরু করেছে।

সারাদেশে জনমনে ভীতির সঞ্চার করতে একের পর এক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। নেতাকর্মীদের বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী চালানো হচ্ছে। সারাদেশে গণগ্রেফতার চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমানোর ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। কঠোর কর্মসুচীর মাধ্যমে বাকশালীদের চুড়ান্ত পতন নিশ্চিত করতে শহীদ জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধ রয়েছে। বিজয় না হওয়া পর্যন্ত জিয়ার সৈনিকদের দমিয়ে রাখার সাধ্য কারো নেই।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031