- খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাব : সিসিক প্রশাসক
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষাশিবির
- সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে
- সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ : এম এ মালিক
- মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আল্লামা মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করে তুলতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়; মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
» ‘নির্বাচনী বছরে আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ’ : সদ্য সাবেক আইজিপি
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নতুন আইজিপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী বছরে আইনশৃঙ্খলা রক্ষা করা। বুধবার পুলিশ সদর দপ্তরে আইজিপি হিসেবে শেষ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নতুন আইজিপির জন্য বড় চ্যালেঞ্জ কোনটি—এমন প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক বলেন, নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ষড়যন্ত্র হবে, অনেক নাটকের আশঙ্কা আছে। সেগুলো মোকাবিলা করে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিই হবে মূল কাজ। উদাহরণ হিসেবে তিনি মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রিজন ভ্যান ও পুলিশের ওপর হামলার প্রসঙ্গ টানেন।
শহীদুল হক বলেন, কোন উসকানি ছাড়াই ঘটনাটি ঘটেছে। পুলিশকে ধৈর্য ধরে, আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। কোন উসকানির শিকার যেন পুলিশ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আইজিপি হিসেবে কোন কাজটি অসম্পূর্ণ রয়ে গেল- এমন প্রশ্নে শহীদুল হক বলেন, থানা পর্যায়ে যেখানে মানুষ অভিযোগ দিতে আসে, সেখানে পরিবর্তন আনার চেষ্টা তিনি করেছেন। পুরোপুরি সফল হননি।
তিনি বলেন, ‘থানাগুলোতে সাহায্যপ্রার্থী গিয়ে সেবা যেন ঠিকমতো পায়, তার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, পুলিশি সেবাটা যেন বিলম্বিত না হয়, মানুষ যেন সন্তুষ্টি নিয়ে থানা থেকে বের হতে পারে, সে জন্য অনেক চেষ্টা করেছি। অনেক পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন আসতে সময় লাগবে। পুলিশে এখন অনেক মেধাবী ছেলে আসছে, আমি বিশ্বাস করি, তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে।’
সংবাদ সম্মেলনের আগে বিদায়ী আইজিপিকে সংবর্ধনা ও নতুন আইজিপিকে অভ্যর্থনা জানাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের সদস্য উপস্থিত ছিলেন। নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীর দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিরোধী পক্ষের সঙ্গে আমরা যেভবে লড়েছি, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে লড়েছি…আমাদের প্রচুর প্রাণহানি হয়েছে। সেই যুদ্ধে আমরাই জয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের চেতনার যে পুলিশ, সব সময়ই বিজয়ী হয়েছে। এ বিজয় অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তারা কথা বলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান ট্রিপল নাইন, আইজিপিস কমপ্লেইন্ট সেল ও পুলিশ বাহিনীর ভেতরে বিভিন্ন কার্যক্রম চালু করায় শহীদুল হককে অভিনন্দন জানান। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, শহীদুল হক পুলিশের সঙ্গেই থাকবেন।
শেষে প্রথা অনুযায়ী বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের গাড়িতে রশি বেঁধে পুলিশ সদস্যরা তা টেনে ফটক পর্যন্ত এনে তাঁকে বিদায় জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২১ বার
সর্বশেষ খবর
- খেলাধুলায় সিলেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাব : সিসিক প্রশাসক
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষাশিবির
- সিলেটে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে
- সিলেটী উদ্যোক্তারা সিলেটকে পুরো বিশ্বে রিপ্রেজেন্ট করছেন : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ : এম এ মালিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়; মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা


