শিরোনামঃ-

» ব্রাজিলের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলীতে নিহত ১৪ জন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৮ | রবিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যারিনা ক্যাস্টেলা ফুটবল স্টেডিয়ামের পাশে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন।

Manual3 Ad Code

এছাড়া আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এবিসি নিউজের।

Manual2 Ad Code

স্থানীয় পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করে এবিসি নিউজকে বলেন, বন্দুকধারী ব্যক্তিটি জোর করে নাইট ক্লাবটিতে ঢুকে পড়ে। এরপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

যে স্টেডিয়ামের পাশে এ হামলা হয়েছে সেটিতে ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল। স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) সকালে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ বিস্তারিত আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30