শিরোনামঃ-

» ক্রিকেটার পাইলটের বাবা পুকুরে ডুবে মৃত্যু ঘটেছে

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৭ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা (৭০) পানিতে ডুবে মারা গেছেন।

রোববার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুকুরের পানিতে তলিয়ে যান। সাগরপাড়া মহল্লাতেই শামসুল আলম মোল্লার বাসা।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, শামসুল আলম মোল্লা মহল্লার ডা. আবদুল কাইয়ুমের পুকুরে গোসল করতে নেমেছিলেন। এরপর তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে খবর দেন দমকল বাহিনীর ডুবুরি দলকে।

Manual1 Ad Code

এরপর দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে পুকুরের তলদেশে অনুসন্ধান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধারের পর সেটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্টেশন অফিসার ফরহাদ হোসেন।

Manual4 Ad Code

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন- ক্রিকেটার পাইলটের বাবা মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031