- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» খায়রুল হক এ যুগের মীরজাফর : মওদুদ আহমদ
প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৭ | রবিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘খায়রুল হক অসৎ, অনৈতিক ও নির্লজ্জ ব্যক্তি। কারণ, তিনি সরকারের মুখপাত্রের ভূমিকা নিয়েছেন। একজন সাবেক প্রধান বিচারপতি হয়ে বিচার বিভাগের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
আমাদের সবার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমাদের দেশের একজন সাবেক প্রধান বিচারপতি কীভাবে এতটা নিচে নেমে আসেন।’
তিনি বলেন, ‘মুন সিনেমা হলের মালিক সিনেমা হল ফিরে পাওয়ার জন্য গিয়েছিলেন। সেই মামলায় খায়রুল হক কোথায় চলে গেলেন। তিনি পঞ্চম সংশোধনী বাতিল করে দিলেন। কিন্তু মুন সিনেমা হলের মালিক কিন্তু এখনো সিনেমা হল ফিরে পাননি। তিনি (খায়রুল হক) একটার পর একটা অপরাধ করেই চলেছেন। তাঁকে তাঁর পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।’
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যানের এ বি এম খায়রুল হকের অপসারণ ও গ্রেপ্তার, মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট অনতিবিলম্বে প্রকাশ করার দাবিতে রোববার (২০ আগস্ট) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্টের উত্তর হলে আয়োজিত এ অনুষ্ঠানে মওদুদ আহমদ এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, খায়রুল হক দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।
তিনি বলেছেন, বর্তমান প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন, আসলে তা নয়, খায়রুল হক নিজেই শপথ ভঙ্গ করেছেন।
বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেন- সরকার মাঠে নেমে বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। রায়ে কোনো মিথ্যা কথা বলা হয়নি। রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে, তাহলে রায়ের বিরুদ্ধ ওবায়দুল কাদের, কামরুল ইসলাম কীভাবে কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন তাঁর বক্তব্যে বলেন- খায়রুল হক বেসামাল হয়ে গেছেন। ওবায়দুল কাদের সমগ্র জাতি এবং বিচার বিভাগকে অপমান করে চলেছেন।
তিনি বলেন, সরকারের সাজাপ্রাপ্ত মন্ত্রীরা আজ সক্রিয়। সরকারের একটাই টার্গেট, সুপ্রিম কোর্টকে আঘাত করা। খায়রুল হককে এ যুগের মীরজাফর হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম চিহ্নিত করবে।
অনুষ্ঠানে তৈমুর আলম খন্দকার সহ আরও অনেকে বক্তব্য দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক


