- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
- সরকারি জায়গা উদ্ধার না করে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধ
- জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
- গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
» একই পরিবারের ৫ জনকে হত্যা মামলার আসামি মাহফুজকে মৃত্যুদন্ডের আদেশ
প্রকাশিত: ০৭. আগস্ট. ২০১৭ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের ৫ জনকে হত্যার দায়ে আসামি মাহফুজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাহফুজ সম্পর্কে ওই পরিবারের ভাগ্নে।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারের আদালতে এই আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী বলেন, আদালতের রায়ে মামী তাসলিমা বেগমকে হত্যার দায়ে মাহফুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরেক রায়ে ওই পরিবারের লামিয়া, শান্ত, সুমাইয়া ও মোশারফ হোসেনকে হত্যার দায়ের মাহফুজকে পৃথকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এই মামলায় মোট ৩০ জন সাক্ষীর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা, বাদীসহ ২৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এই রায়ে খুশি।’ তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
নিহত তাসলিমা বেগমের মা মোর্শেদা বেগম বলেন, ‘আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে মাহফুজ। দ্রুত ওর রায় কার্যকর করা হলে আমরা খুশি হই।’
আসামীপক্ষের আইনজীবী বলেছেন, ‘রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’
এর আগে গত ৩০ জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যা করেন ভাগনে মাহফুজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাঁদের লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন- মাহফুজের মামার স্ত্রী তাসলিমা আক্তার (৪০), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও তাঁর জা লামিয়া (২৫)।
এ ঘটনায় তাসলিমার স্বামী ও মাহফুজের মামা শফিকুল ইসলাম বাদী হয়ে ভাগনে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
ওই দিন রাতেই মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে।
২১ জানুয়ারি আদালতে মাহফুজ হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের ভাগনে মাহফুজকে আসামি করে অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ ২৩ আসামী আদালতে সাক্ষ্য দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৪ বার
সর্বশেষ খবর
- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


