শিরোনামঃ-

» গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, একটি গাছ শুধু প্রাণহীন কোনো বস্তু নয়, এটি জীবনের প্রতীক এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। আমরা যে চারাগুলো রোপণ করছি, আগামী দিনে সেগুলোই আমাদের বিশুদ্ধ বাতাস দেবে, মাটির ক্ষয় রোধ করবে ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলবে।
শুক্রবার (৩১ জুলাই) সিলেট মহানগরীর প্রানকেন্দ্রে “সিলেট রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠন এর সার্বিক সহযোগিতায়,”স্বপ্নের বিদ্যানিকেতন” স্কুল ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। যাতে এ দেশের মানুষ প্রাকৃতিক জলবায়ু উপভোগ করতে পারে। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে প্রতিটি গাছই একেকটি আশার প্রতীক। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, উন্নয়ন আর প্রকৃতি-এই দুটো একসঙ্গে চলতে পারে, চলা উচিত। রাস্তাঘাট, ভবন ও শিল্প-কারখানার উন্নয়নের পাশাপাশি সবুজায়ন, নির্মল বাতাস এবং জীববৈচিত্র্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ,  সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ সাংগঠনিক সম্পাদক  আকরাম খান বাপ্পি সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ সহ-প্রচার সম্পাদক আরমান খান রাব্বি সুপার উইমেন্স টিমের সহ-সভাপতি আকলিমা বেগম,সুপার উইমেন্স টিমের প্রচার সম্পাদক তানজিনা আক্তার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930