- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
জাতীয় পর্যায়ের অতিথি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা মহোৎসব এক মহামিলনমেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ইসকন সিলেটের নতুন অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুগধর্ম দাস অধিকারী বলেন, “এবারের রথযাত্রায় জাতীয় পর্যায়ের অতিথি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রথযাত্রাকে এক মহামিলনমেলায় পরিণত করেছে।
এ ধরনের অংশগ্রহণ সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।
তিনি বলেন, “রথযাত্রার সাফল্য সকল ভক্ত, সেবক, শুভানুধ্যায়ী ও সহযোগী প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভগবানের সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ সেবাই ভক্তির প্রকৃত পরিচয়। এই সেবার মনোভাব ও ঐক্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিলেট বিভাগীয় কমিটির স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় সম্পাদক রসিক অদ্বৈত দাস অধিকারী।
এ সময় বক্তব্য দেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী,ইসকন সিলেটের বিভাগের বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেটের বিভাগের বিভাগীয় কমিটির ভুমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রীধর সুধাম দাস অধিকারী, ইসকন সিলেট মন্দিরের গৃহস্থ কাউন্সিলের সভাপতি সুমঙ্গল গৌর দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির অর্থ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক অচিন্ত্য নিত্যানন্দ দাস ব্রহ্মচারী,
ইসকন সিলেট বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপক সচ্চিদানন্দ শ্যাম সুন্দর দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস অধিকারীসহ ইসকন সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা রথযাত্রা মহোৎসব সফল করতে সহযোগিতা করা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সকল ভক্ত-শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে রথযাত্রা মহোৎসবের বিভিন্ন স্মৃতিচারণ, সেবকদের সম্মাননা এবং আগামী বছর আরও বৃহত্তর পরিসরে রথযাত্রা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর