শিরোনামঃ-

» জামালগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৪ | শনিবার

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন : এডভোকেট রনজিত সরকার

জামালগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন ও বন্যাকবলিত মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। আপনারা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রয়োজনে বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual2 Ad Code

তিনি শনিবার (১৩ জুলাই) সারাদিন জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজার, ভীমখালি ইউনিয়নের লালবাজার ও জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন মান্নান ঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সভায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ফেনারবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার,জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক,সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েম পাঠান, ভীমখালি ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য মোশারফ মিয়া, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান,ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক মিটন পাল, বেহেলি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুরঞ্জিত তালুকদার প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930