শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা থেকে তীর জুয়ার মুল হোতা জীবন আটক

প্রকাশিত: ১১. জুলাই. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমার তীর জুৃয়া খেলা নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। আটক করা হয়েছে তীর জুয়ার সাথে জড়িত মুল হোতাকে। আটক জুয়াড়ির নাম জীবন আহমদকে (২৫)। সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমার মোমিন খলা নেকছান মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান- আটক জুয়াড়ি জীবন আহমদ দীর্ঘদিন থেকে দক্ষিণ সুরমার মোমিন খলা নেকছান মিয়ার কলোনীতে তীর জুয়া পরিচালনা করে আসছিল।

Manual6 Ad Code

স্থানীয়রা আরো জানান- দক্ষিণ সুরমার তীর খেলার অন্যতম মূল হোতা জীবন আহমদকে গ্রেফতার করা হলেও ধরা ছোয়ার বাহিরে রয়ে গেছে, টিপু নামক জুয়াড়ি। এই প্রতারক চক্র দীর্ঘদিন থেকে এই তীর খেলা পরিচালনা করে আসছে।

তাদের নিয়ন্ত্রনে দক্ষিন সুরমার প্রশাসন যদি নিয়মিত ওই সব চিহ্নিত জুয়ার আসরে অভিযান চালায় এবং তীর জুয়ার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় নিয়ে আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে তাহলে তীর জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ ব্যাপারে দক্ষিণ সুরমার টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল জানান- মোমিন খলা নেকছান মিয়ার কলোনী থেকে তাকে আটক করা হযেছে এবং থানায় পাঠানো হয়েছে ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30