শিরোনামঃ-

» নগরীর হোটেল সুপ্রীম থেকে আমেরিকান নারী সহ যুবক আটক

প্রকাশিত: ১১. জুলাই. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর মিরাবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক আমেরিকা প্রবাসী নারী সহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (১০ জুলাই) ভোররাত ৪টার দিকে মিরাবাজারের হোটেল সুপ্রীম থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ।

Manual2 Ad Code

বাংলাদেশী বংশোদ্ভূত আটকৃকত আমেরিকান নারী রিপার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গহরপুর গ্রামে এবং আটককৃত যুবক গোলাপগঞ্জ উপজেলার মকিতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিয়ান ইসলাম সাজন উরফে শাহ জাহানুর।

পুলিশ পরিদর্শক ফয়েজ উদ্দিন ফায়েজ জানান, গত সপ্তাহে আমেরিকা থেকে দেশে আসেন গৃহবধূ রিপা বেগম। রিপা ও আরিয়ানের পরিচয় ফেসবুকের মাধ্যমে। অনেকদিন থেকে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। এরই সূত্র ধরে তাঁরা একসাথে হোটেলে ওঠেন। পুলিশ আরো জানায়, আটককৃতরা ভূয়া স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সিলেট মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমের একটি কক্ষ ভাড়া নেন।

Manual6 Ad Code

প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয়েছে গৃহবধূর সাথে সাজনের প্রেমের সম্পর্ক রয়েছে। গৃহবধূ রিপা ৩ সন্তানের জননী। স্বামী সন্তান সহ রিপা আমেরিকায় বসবাস করেন।

Manual5 Ad Code

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও মিডিয়া কর্মকর্তা জেদান আল মুসা। তিনি জানান- সোমবার (১০ জুলাই) ভোররাতে মেট্রোপলিটন পুলিশ আইনে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। আমেরিকান নারীর সাথে আটককৃত যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

Manual7 Ad Code

এদিকে আদালত সূত্রে জানা গেছে, আদালত আমেরিকান নারী রিপা ও যুবক আরিয়ানকে অন্যজনের জিম্মায় জামিন প্রদান করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930