- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» লন্ডনের ভবনে অগ্নিকাণ্ড; নিহত ১২, এখনো নিখোঁজ অনেকে
প্রকাশিত: ১৫. জুন. ২০১৭ | বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম লন্ডনে গ্রীনফেল টাওয়ার নামে বহুতল ভবনে অগ্নিকান্ডে হতাহতের সংখ্যা ১২তে পৌঁছেছে। পুলিশ বলছে- উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। সত্তর জনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।
আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সে সময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকান্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যাচ্ছে।
বুধবার (১৪ জুন) যখন আগুন ধরে যায় গ্রীনফেল টাওয়ারে, ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে বাসিন্দাদের মধ্যে যারা পালাতে পেরেছেন, তারা অভিযোগ করেছেন।
তবে, ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- ভবনটিতে এখনো অনেকে আটকে রয়েছেন। বাঁচার জন্য কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন নিচে।
তবে, ভবনের অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।
স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য চেয়ে পোষ্ট দিচ্ছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন- এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। এবং এ ঘটনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে।
ধারণা করা হচ্ছে- ভবনটিতে যখন আগুন লাগে সেখানে কয়েকশো মানুষ ছিলেন, যাদের বেশিরভাগ সে সময় ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে।
সূত্র: বিবিসি
এই সংবাদটি পড়া হয়েছে ৮১৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


