- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» মহানগরীর ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান মঙ্গলবার
প্রকাশিত: ১৮. মে. ২০২৪ | শনিবার
ডেস্ক নিউজঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৭ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১৩তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব নিয়ে উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা করা হয়।
পাশাপাশি মোবাইলের অযাচিত মেয়াদের নামে টাকা আত্মসাৎ-এ ক্ষোভ প্রকাশ ও এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্বশীলদের সাথে সৌজন্য সাক্ষাৎ-এর বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২১ মে মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব নিয়ন্ত্রলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান ও বেলা ১২.৩০ ঘটিকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলার সহকারী পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত করে মোবাইল রিচার্জের মেয়াদ শেষে অব্যবহৃত মিনিট ও জিবি অপারেটররা কেটে নেওয়ায় বিষয়ে আলোচনা করে ভবিষ্যাৎ কর্মসূচী গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীতে মাত্রাতিরিক্তভাবে ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়ি সহ নগরীর প্রতিটি জায়গায় ভিক্ষুকের জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
এমন কোন জায়গা নেই যেখানে ভিক্ষুক নেই। হাঁটা চলার জায়গা সহ যেকোন বাহনে ভিক্ষুকের উপদ্রব অন্যান্য সময়ের চেয়ে অনেক গুন বৃদ্ধি পেয়েছে। সব বয়সের অনেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেচে নিয়েছে। পাশাপাশি মহানগরীর বিভিন্ন পয়েন্টে হিজড়াদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
সুষ্টু পর্যবেক্ষনের মাধ্যমে ভিক্ষুক ও হিজড়াদের উপদ্রব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরী। বক্তারা আরো বলেন, ১৮ কোটি লোকের দেশে সবাই যদি ২০ টাকা করে মোবাইলে রিচার্জ করি, তাহলে হিসাব করেন এক দিনে কত কোটি টাকা কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে। রিচার্জের মেয়াদ শেষে খরচ না হওয়া টাকা কি পচে যায়? তা না হলে পরবর্তী রিচার্জের সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্টে তা ফিরিয়ে দেওয়া হয় না কেন?
এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল আহমদ, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-প্রচার সম্পাদক সুহেল মিয়া, হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী জাবেদ মান্না ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে আদনান ছামি ফাহিম।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর