শিরোনামঃ-
- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» সোনা চোরাচালানের দায় সরকারকেও নিতে হবে : টিআইবি
প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিজ্ঞপ্তিতে বলেছে- ‘সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও যোগসাজশের আড়ালে স্বর্ণ ব্যবসা খাতে দীর্ঘদিনের বিকশিত দুর্নীতি, জালিয়াতি ও চোরাকারবারি-নির্ভরতা তৈরি হয়েছে। এর দায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সরকারকেও নিতে হবে।
একই সঙ্গে এ অবস্থার পরিবর্তনে অনতিবিলম্বে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে যুগোপযোগী নীতি কাঠামো প্রস্তুতি ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে টিআইবি।
শুক্রবার (৯ জুন) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়- দীর্ঘকাল উপেক্ষিত রাখা হলেও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃক পরিচালিত চলমান অভিযান সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন সমভাবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় কোনো প্রকার ভয় বা করুণার বশবর্তী না হয়ে প্রযোজ্য হতে হবে, তেমনি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও অন্য কোনো মহল কর্তৃক এ ক্ষেত্রে কোনো প্রকার বিধিবহির্ভূত বাধা প্রদান বা প্রভাব সৃষ্টি করা অযৌক্তিক, অনৈতিক ও বেআইনি।
এ ধরনের তত্পরতায় লিপ্ত হওয়া প্রকারান্তরে দুর্নীতির সহায়কের ভূমিকা পালনের নামান্তর। আমরা আশা করব- ওই অধিদফতর তাদের অভিযানে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেমন পূর্ণাঙ্গ সহযোগিতা পাবে, তেমনি জুয়েলার্স সমিতিও আইন প্রয়োগে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকবে। অন্যদিকে এ জাতীয় অন্যান্য ব্যবসা খাতেও একই ধরনের আইনবহির্ভূতভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর : বাসদ
- ভূইফোঁড় সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে বড় ভাইয়ের চাঁদাবাজির মামলা, সমন জারি
- গোলাপগঞ্জে দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- সিলেটে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
- নগরীর বাদাম বাগিচায় বাসায় ঢুকে ৮টি মোবাইল চুরি, থানায় জিডি


