শিরোনামঃ-

» কাতার প্রবাসীর বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ; থানায় জিডি

প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কাতার প্রবাসী জামাল আহমদের বিরুদ্ধে বিদেশে কর্মী পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপরে সিলেটে কোতায়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। অভিযুক্তের হুমকিধামকিতে ভুক্তভোগীর পরিবার পরিজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

Manual2 Ad Code

অভিযোগ আছে- মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোটকপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র জামাল আহমদ একজন কাতার প্রবাসী। সিলেট নগরীর চারাদিঘীরপারস্থ আল-আমিন ১১২ নং বাসার মৃত আফরোজ মিয়ার পুত্র আফজল আহমদও কাতারে থাকেন। পরিচয়ের সূত্র ধরে আফজল পরিবারের ২ জনকে ৭ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে ফ্রি ভিসা দিয়ে কাতারে নেয়ার কথাবার্তা সাব্যস্ত হয় প্রবাসী জামালের সাথে।

কথাবার্তা অনুযায়ী টাকা লেনদেন হয়। জামাল আহমদের পিতা ফিরোজ মিয়া, মাতা জায়েদা বেগম ও জামালের স্ত্রী রিমা বেগম প্রবাসী আফজল আহমদের পরিবারের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং জামাল নিজে আফজলের কাছ থেকে কাতার থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সহ মোট ৫ লাক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করে।

পরবর্তীতে জামাল ও তার পরিবার আফজল আহমদের আত্মীয় আনোয়ার আহমদ ও সাদিক আহমদ-কে বিদেশ পাঠাতে পারেনি। বিদেশ না পাঠিয়ে তাদের টাকা আত্মসাত করে।

Manual3 Ad Code

টাকা ফেরত চাইতে গেলে জামালের দেশে থাকা পিতা-মাতা ও স্ত্রী সহ স্বজনরা আফজল পরিবারকে হত্যা সহ নানা হুমকি ধমকি দিতে শুরু করে। তাই পরিবারের নিরাপত্তা চেয়ে কাতার প্রবাসী আফজলের ভাই  মো. উজ্জল গত ৩১ মে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ২৪৩৭) করেন এবং ২৫ মে রাজনগর থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন।

Manual3 Ad Code

উজ্জল তার পরিবারের টাকা ফেরত ও নিরাপত্তা বিধানে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031