- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
- লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২৩তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি
- সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠিন হুঁশিয়ারি সিলেট মহানগর যুব জমিয়তের
- সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি
- আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : খন্দকার মুক্তাদির
- শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পেশাজীবী পরিষদ জেলা ও মহানগরের দোয়া ও ফল বিতরণ
- সিলেটে মিডওয়াইফদের নিয়ে এফআইভিডিবির কর্মশালা
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
» দরপত্র দাখিলে যুবলীগের বাঁধা প্রদানে পরিবহণ মালিক সমিতির প্রতিবাদ সভা; ৩ জন অবাঞ্ছিত
প্রকাশিত: ১৬. মে. ২০১৭ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের দরপত্র প্রদানে সিটি কর্পোরেশনে যুবলীগ নেতা আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ কর্তৃক বাঁধা প্রদান ও পরিবহণ নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক ব্যবহারের প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে সোমবার দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সহসভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালের দরপত্র দাখিলকে কেন্দ্র করে সোমবার (১৫ মে) সিলেট সিটি কর্পোরেশনে সময় সৃষ্ট উত্তেজনার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলার সভাপতি শামিম আহমদ এবং সাধারণ সম্পাদক মহসিন কামরানসহ যুবলীগ নেতাদের ব্যবহারে পরিবহণ শ্রমিকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
যুবলীগের নেতাদের সাথে এই ঘটনায় সড়ক পরিবহণ মালিক সমিতির তিন জন নেতাও তাদের পক্ষ অবলম্বন করে পরিবহণ নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁরা পরিবহণ নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান এবং অসৌজন্যমূলক আচরণের জন্য এই তিন জনকে অবাঞ্ছিত ঘোষণা করা করেন। একই সাথে যুবলীগের কতিপয় নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরন মিয়া, সহসাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, জুবের আহমদ, সেকু মিয়া, রাজন মিয়া, মুক্তার আহমদ, কউসর আহমদ মাহন, পারভেজ মিয়া, খুর্শেদ আলম, ফরিদ মিয়া, জাহাঙ্গির মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমমদ ফলিক, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রকিব, জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতিন মিয়া, রাশেদ মিয়া, সেলিম আহমদ সেলিম, রাজা আহমদ রাজা।
আগামী বৃহস্পতিবার (১৮ মে) বাদ মাগরিব কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ আছমা ম্যানশনের ২য় তলায় সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার
সর্বশেষ খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
- লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২৩তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি
- সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠিন হুঁশিয়ারি সিলেট মহানগর যুব জমিয়তের
- সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন
- ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
- ছাতকে চুরি মামলার আসামি সহ দুইজন গ্রেফতার
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ


