- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» শাহপরান (র:) এলাকায় সন্ত্রাসী হামলায় যুবক আহত
প্রকাশিত: ০৩. মে. ২০১৭ | বুধবার
সিলেট বাংলা নিউজঃ গভীর রাতে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে বেদড়ক পিঠিয়েছে ও চুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।
গুরুতর আহত যুবক সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে। ঘটনাটি মঙ্গলবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর শাহপরান গেইট সংলগ্ন নিপবন পয়েন্টে ঘটেছে। যুবকের নাম হাবিবুর রহমান উমর (২০)। এ ঘটনায় যুবকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পরিবারের সাথে আলাপকালে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে মোবাইল ফোনে রকি পরিচয়ে এক যুবক শাহপরান গেইট সংলগ্ন নিপবন আবাসিক এলাকার ১নং রোডের ৩১নং বাসার বারিক মিয়ার পুত্র হাবিবুর রহমান (২০) উমরকে দেখা করার কথা বলে। জবাবে উমর রাতে বাসা থেকে বের হয় না বলে জানায়।
একই সাথে পরে অন্য সময় দেখা করবে বলে ফোন রেখে দেয়। পরদিন মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঐ নাম্বার থেকে রকি নামের যুবকটি আবার ফোন দিয়ে দেখা করার আহ্বান জানিয়ে নিপবন পয়েন্টে আসার কথা বলে। তখন অনেকটা অনিচ্ছা স্বত্তেও উমর বাসা থেকে পয়েন্টে আসে। তখন উপস্থিত রকি সে তার সাথের কি না জিজ্ঞেস করলে উমর না উত্তর দিয়ে বলে আপনিতো বড় ভাই। তখন রকি এবং রেদওয়ান তার সাথে কিছু কথা আছে বলে সংলগ্ন জিমনেসিয়ামের পার্শবর্তী একটা বাসায় নিয়ে যায়। সেখানে নেয়া মাত্র রকি নামের ছেলেটি উমরের মোবাইল কেড়ে নিয়ে রিসিভ অপশন থেকে তার ডায়াল করা নাম্বার ডিলিট করে দেয়। তারপর কোন কথা না বলেই আর ৪/৫ যুবক লাটিসোঠা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে সারা শরীর থেতলে দেয়। তখন সে চিৎকার করলে এক যুবক তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করলে তার মাথার অনেক জায়গা কেটে যায়। তখন সে অজ্ঞান হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় জনৈক যুবক বিকেল ৫টার দিকে তাকে শাহপরান গেইট সংলগ্ন স্যার ফার্মেসীর সামনে রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় উমরের পরিবার তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ওসমানী হাসপাতালের ৩য় তালার ৯নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় তার মাথায় ৫টি সেলাই এবং সারা শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।
উমরের বাবা বলেন, আমার ছেলেকে যারা আহত করেছে তাদের দু’জনকে সে চিনতে পেরেছে। তার শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আমি শাহপরান থানায় মামলা দায়ের করবো। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা। আমার কাছে অভিযোগ আসলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


