- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» কলেজ ছাত্র সহ ২ ছিনতাইকারী আটক সিলেটে
প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরী থেকে ছিনতাইয়ের সাথে জড়িত এক কলেজ ছাত্র সহ ২ জনকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) নগরীর লালদিঘীর পার এবং শহরতলীর মেজরটিলা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে তারা।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা টাকা, ৬টি মোবাইল সেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল- বিশ্বনাথের ছিক্কা নোয়াগাঁওয়ের আইয়ুব আলীর ছেলে বর্তমানে নগরীর মদিনামার্কেট কালীবাড়ি এলাকার ছালিম আহমদ রায়হান (২৫) এবং এসএমপির শাহপরান থানার কল্লোগ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুয়েব আহমদ নয়ন (২১)। সুয়েব সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
এসএমপি’র মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার এর নেতৃত্বে বিশেষ অভিযানে শাহপরান থানার এসি মো. ইসমাঈল পিপিএম বার, শাহপরান থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হুসাইন, এস আই আশারাফুল ইসলাম সহ একদল পুলিশ সদস্য তাদের আটক করে।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল নগরীর ফরহাদ খাঁ পুল এলাকা থেকে হুরমত উল্লাহ নামে এক ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় শাহপরান থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়, (যার নং-০৬)।
এরপরই অভিযানে নামে পুলিশ। গত ১৯ এপ্রিল নগরীর কাজিটুলা এলাকা থেকে শাহীন নামে একজনকে গ্রেফতার করা হয়। শাহীন ঐ ছিনতাইয়ের সাথে জড়িত বলে দাবি পুলিশের। সেই ধারাবহিকতায় পরবর্তীতে মঙ্গলবার অভিযান চালিয়ে ছালিম এবং সোয়েবকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ২৯ হাজার টাকা, ৬টি মোবাইল সেট এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার মধ্যে একটি মোটর সাইকেল ছিনতাই করা এবং অপরটি ছিনতাইকাজে ব্যবহার করতো তারা।
শাহপরান থানার ওসি আখতার হোসেন আটকের কথা নিশ্চিত করে তাদের বুধবার (২৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে বলে জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৮০৮ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


