- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ফেনুর নিকট জ্বালানী বাবদ প্রায় কোটি টাকা বাকী; ব্যবসায়ীদের স্মারকলিপি
প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০১৭ | বুধবার
নিজস্ব প্রতিবেদকঃ বাকীতে জ্বালানী সংগ্রহ করে এখন প্রায় কোটি টাকা পরিশোধ করতে নানা টালবাহানা করছেন পশ্চিম কাজলশাহ এলাকার ‘আর আর ট্রান্সপোর্টে’র স্বত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ফেনু।
বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক বরাবর দেওয়া এক নালিশী দরখাস্তে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ।
দরখাস্তে তারা অভিযোগ করেন, জালালাবাদ থানা টুকের বাজার এলাকার মৃত সফাত উল্লাহর ছেলে হাজী মো. হেলাল উদ্দিনের মালিকানাধীন টুকের বাজারের তেমুখী পয়েন্ট অবস্থিত মেসার্স সফাত উল্লাহ ফিলিং স্টেশন থেকে রফিকুল ইসলাম ফেনুর ১২০টি গাড়ির জন্য ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মাসিক চুক্তিতে নিয়মিত জ্বালানী সংগ্রহ করা হতো। ফেনু প্রতিমাসে বিল পরিশোধ করলেও চলতি বছর জানুয়ারি মাস থেকে হঠাৎ বিল প্রদান বন্ধ করে দিয়েছেন। বর্তমানে তার কাছে হেলাল উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রায় ৯৪ লাখ টাকা পাওনা রয়েছে।
সমিতির পক্ষ থেকে এ ব্যপারে ডাকা হলেও সভায় ফেনু উপস্থিত হননি, জিডিসূত্রে তা জানা গেছে। গত ১৭ ফেব্রুয়ারি হেলাল উদ্দিন এ বিষয়ে জলালাবাদ থানায় একটি জিডি করেছেন, জিডি নং- ৮৬৮/১৭।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার দরখাস্তটি গ্রহন করেন এবং বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সাফাত মো. সাহেদুল ইসলামকে তৎক্ষনাৎ দায়িত্ব দেন।
দরখাস্ত প্রদানের সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আব্দুল খালিক, জালালাবাদ পেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্টিবিউটরস, এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব মো. মোস্তুফা কামাল, বাংলাদেশ সিএনজি ফিলিং এন্ড কনভার্সন ওয়ার্কশপ স্টেশন ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. জুবায়ের আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা টেংকলরী মালিক সমিতির সভাপতি মো. হুমায়ুন আহমদ ও মো. হেলাল উদ্দিন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সাফাত মো. সাহেদুল ইসলাম জানান, বিবাদী রফিকুল ইসলাম ফেনুকে নোটিশ করা হয়েছে। আগামী ১১ মে বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জবাব দাখিল করতে বলা হয়েছে। ঐদিন উভয়পক্ষকে নিয়েই বিষয়টি দেখা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


