- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
» ‘সারা বছর পড়ালেখা করলে আগের রাতে না পড়লেও চলে’ : মাশরাফি
প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৭ | শুক্রবার
স্পোর্টস ডেস্কঃ কোচ হাথুরুসিংহে আর ম্যানেজার খালেদ মাহমুদ সুজন দুজনই আগেরদিন জানিয়ে দিলেন, বৃহস্পতি ও শুক্রবার ঐচ্ছিক প্র্যাকটিস। কেউ আসতে চাইলে আসতেও পারে। আসতে না চাইলে বিশ্রামও নিতে পারে। কোচ ও ম্যানেজারের মুখে এমন কথা শুনে মনে হয়েছিল, শেষ ম্যাচের আগের শেষ প্র্যাকটিস সেশনেও বুঝি পুরো দল এক সঙ্গে আসবে না। বেশ ক’জন হোটেল রুমে বিশ্রাম নিবেন।
১৭ জনের বহরের শুধু একজন মাত্র নেই। আর সবাই আছেন। সাকিব আল হাসানই অনুপস্থিত। ইতিহাস গড়ার হাতছানি। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের জয়শূন্য সিরিজ শেষ করে নিজেরা সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠার খুব কাছাকাছি পৌঁছে যাওয়া।
আর একটি মাত্র জয় দরকার। তাহলেই সাফল্যের নতুন ইতিহাস রচিত হবে। এমন ঐতিহাসিক ও স্মরণীয় ম্যাচের ২৪ ঘণ্টা আগে শেষ প্র্যাকটিস সেশনে সাকিবের মত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য এক কার্যকর পারফরমার অনুশীলনে নেই।
ঐচ্ছিক অনুশীলন জেনেও শুধু শনিবার ম্যাচের গুরুত্বের কথা বিবেনচনা করেই আর সবাই ঠিক অনুশীলনে চলে এসেছেন। শুধু সাকিব আসেননি। কেন আসেননি? তবে কি সাকিবের শরীর খারাপ? নাকি কোন ইনজুরি? বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে নানা কৌতুহলি প্রশ্ন উকি ঝুঁকি দিল।
কে একজন অধিনায়ক মাশরাফিকে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কাল এমন একটা সিরিজ নির্ধারণী লড়াই। সেখানে ঐচ্ছিক অনুশীলন জেনেও সবাই নিজেকে শেষ মুহূর্তে প্রস্তুত করতে প্র্যাকটিসে চলে এসেছেন অথচ সাকিব আসেননি। কেন?
মাশরাফি খুব ধীর ও স্থিরভাবে জবাব দিলেন। তবে খানিক রসিকতা করে। প্রথমে বললেন, শুনুন, সারা বছর যে নিয়মিত মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তার আর পরীক্ষার আগের রাতে পড়ি কি মরি করে বই হাতে সারা রাত বসে থাকতে হয় না। তার না পড়লেও চলে। তারপর রসিকতা ছেড়ে সিরিয়াস মাশরাফি, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠা, গরম দেখেছেন। সি অসহনীয় তাপ। শরীর পুরে যায়। কিছু করার দরকার নেই দাঁড়িয়ে থাকলেও ঘেমে নেয়ে উঠতে হয়। এমন গরমে দাঁড়ায়ে থাকলেও ঘেমে যায় শরীর। এমন প্রচণ্ড গরমে একদিন অনুশীলন না করায় এমন কিছু এসে যায় না।’
অধিনায়ক মাশরাফি কি একটুও বাড়িয়ে বলেছেন? সাকিবকে যারা চেনেন ও জানেন, তাদের সবার খুব ভালো জানা। শতভাগ পেশাদার মানসিকতায় গড়া সাকিব। ঠিক জায়গামত কি করতে হয়, তা ভালোই জানেন। কে জানে আজ ম্যাচের দিন অনুশীলন না করা সাকিবই যে কাল ম্যাচসেরা হবেন না, বাংলাদেশের জয়ের রূপকার হবেন না, তাই-বা কি করে বলা?
অতীতে বহুবার এমন দেখা গেছে। পুরো দল ১ মাসের বেশি সময় ধরে অনুশীলন করছে। সাকিব আইপিএল, বিগ ব্যাশ কিংবা কাউন্টি খেলে দলের সাথে ৪/৫ দিন অনুশীলন করে মাঠে নেমে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। তার ব্যাট ও বলের ওপর ভড় করেই জিতেছে বাংলাদেশ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


