শিরোনামঃ-

» সিলেটের গোলাপগঞ্জে অস্ত্র ও গুলি সহ ৩ ডাকাত আটক

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৭ | বুধবার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

বুধবার (১৫ মার্চ) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জের ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর  ছেলে সরফ উদ্দিন (৪০)।

Manual8 Ad Code

সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত ১ মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে ৩টি ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।এ ঘটনায় মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30