শিরোনামঃ-

» কানাইঘাটের সুরইঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

Manual1 Ad Code

ইকবাল হোসেন, কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুদি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে রোমান ষ্টোরকে ৫ হাজার, লতিফ ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দোকানে টানানোর দায়ে নাহিদ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা ও অপরিস্কার পরিবেশে রেষ্টুরেন্ট পরিচালনার দায়ে ফাতেমা রেষ্টুরেন্টকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন আচার্য্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪টি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন।

Manual7 Ad Code

অভিযান পরিচালনার সময় সাথে ছিলেন উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং কানাইঘাট থানার এস আই রবিউল ইসলাম সহ একদল পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য্য ব্যবসায়ীদের সর্তক করে বলেন, ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রি থেকে বিরত থাকতে।

পরে সুরইঘাট বাজারের রাস্তার উপর মেয়াদোত্তীর্ণ খাদ্য দ্রব্য নষ্ট করে গর্তে ফেলা হয় এবং সিগারেটের বিজ্ঞাপন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031