শিরোনামঃ-

» সিলেটে বাসায় দুর্বৃত্তদের হামলা ভাংচুর, লুটপাট; আহত ১

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় নবারুন- ১৮৩নং বাসায় দুর্বৃত্তদের হামলা ঘটনা ঘটে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টায় সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বাসাটি সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য রাহিল আহমদের।

Manual8 Ad Code

আনুমানিক ১৫/২০ জন সন্ত্রাসী সিএনজি ও মোটর সাইকেল যোগে রাহিলের বাসায় হঠাৎ প্রবেশ করে এলোপাতাড়িভাবে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন রাহিলের মাতা মোছা. মিনারা বেগম (৫০)।

আহত মোছা. মিনারা বেগম জানান, এই সময় তিনি ও তার মেয়ে এবং তার পুত্রবধু বাসায় ছিলেন। বাসায় কোন পুরুষ উপস্থিত ছিলেন না। রাত ৮টার দিকে আনুমানিক ১৫/২০ জন সন্ত্রাসী সিএনজি ও মোটর সাইকেল যোগে এসে হঠাৎ বাসায় ঢুকে এলোপাতাড়িভাবে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা বাসা থেকে ৪ভরি স্বর্ণ, নগদ লক্ষাধিক টাকা, ৩টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ নিয়ে যায়। বাসার দামী দামী যাবতীয় আসবাবপত্র ভাংচুর করে।

Manual6 Ad Code

রাহিল আহমদ জানান, পূর্বশক্রতার জের ধরে এই হামলা করতে পারে সন্ত্রাসীরা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

Manual8 Ad Code

শাহপরাণ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30