শিরোনামঃ-

» গোলাপগঞ্জে ভেরাইটিজ ষ্টোরে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার

Manual1 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপি’র চন্দরপুর বাজারস্থ আলম ভেরাইটিজ ষ্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
এতে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নেয়া হয়েছে বলে অভিযোগ দোকানের স্বত্বাধিকারী নাজমুল আলমের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে দোকানের সার্টারের তালা ভেঙ্গে চুরির এ ঘটনা ঘটে।
দোকানের স্বত্বাধিকারী নাজমুল আলম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০টায় দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাই। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দোকান চুরির খবর পেয়ে দ্রুত চলে আসি।
এসে দেখি ক্যাশবাক্স ভাঙ্গা অবস্থায় এবং সব মালামাল তছনছ হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এসময় হিসাব মিলিয়ে দেখি ক্যাশে থাকা নগদ ৫ হাজার টাকা সহ প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নেয়া হয়েছে।
এ ঘটনায় কে বা কারা চুরি করেছে তার কোন তথ্য প্রমাণ না পাওয়ায় দোকানের স্বত্বাধিকারী নাজমুল আলম গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নাজমুল আলম জানান, খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30