শিরোনামঃ-

» কানাইঘাটে বিশেষ অভিযানে গ্রেফতার ৩

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ সাজাপ্রাপ্ত আসামী সহ ২ গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা যায়, বুধবার রাত ২টায় এস আই রবিউল ইসলাম, পিযুষ কান্তি দেবনাত ও এ এস আই সামছুল আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ গাছবাড়ি জলসায় এক বিশেষ অভিযান চালিয়ে ৭নং ইউপির বাণীগ্রামের ফরিদ উদ্দিনের পুত্র জি আর মামলার ২ বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী শামীম আহমদকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

অপরদিকে এস আই অজিত, জুনায়েদ ও এ এস আই মান্নানের নেতৃত্বে গাজা ব্যবসায়ী নিজ গাছবাড়ী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আজমল হোসেন ও মৃত বশির আহমদের পুত্র মামুন রশিদকে ১শত গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, অপরাধ দমনে বিশেষ করে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামী সহ মাদকের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতারে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30