- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
- সরকারি জায়গা উদ্ধার না করে কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধ
- জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত
- গাছ ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠিত
» ২ বছরের এলএলবি কোর্সে নিবন্ধন নয়; ৪০ বছরের পর আইনজীবী হওয়া যাবে না
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০১৭ | বুধবার
ডেস্ক সংবাদ:: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ বছরের এলএলবি (পাস) কোর্স সম্পন্ন করে আর বার কাউন্সিলের সনদ পরীক্ষায় অংশ নেয়া যাবে না। সেই সঙ্গে বয়স ৪০ পেরিয়ে গেলে আর আইনজীবী হওয়ার সুযোগও থাকছে না।
বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসাইন হায়দারের সমন্বয়ে গঠিত অ্যাপিলিয়েড বেঞ্চ এ নির্দেশ দেন।
গত বছরের জুলাই মাসেই এ বিষয়ে কিছু নির্দেশনা দেয় হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন থেকে নিজেরা সরাসরি এলএলবি কোর্সে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
বাংলাদেশ বার কাউন্সিল (বিবিসি) ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনিভার্সিটির জন্য মেধা তালিকা করে দেবে। সেখান থেকেই শিক্ষার্থী ভর্তি করতে হবে। বিবিসির ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ ছাড়া কোন প্রাইভেট ইউনিভার্সিটি আইন বিষয়ে অনার্স প্রোগ্রাম চালাতে পারবে না। এই সার্টিফিকেট ছাড়া ইউজিসি আইন কোর্স চালানোর অনুমতি দিতে পারবে না।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদি এলএলবি প্রোগ্রাম ২০২০ সাল পর্যন্ত চালানো যাবে।
দারুল ইহসান ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে দেয়া রায়ে এসব নির্দেশনা ও আদেশ দেয়া হয়।
এর আগে আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় (এনরোলমেন্ট) ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর মেয়াদি এলএলবি (পার্স) কোর্সে উত্তীর্ণদের নিবন্ধন না দেয়া এবং যেকোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের বেশি শিক্ষার্থীকে এলএলবি (সম্মান) শ্রেণিতে ভর্তি করলে তাদেরও এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেয়ার কথা জানানো হয়।
২০১৫ সালের নভেম্বরে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান তৎকালীন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩৭ বার
সর্বশেষ খবর
- তালামীযে ইসলামিয়া বৃহত্তর নাজির বাজার আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন
- শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন সিসিক মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ফেনু
- সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন
- রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প প্রতিষ্ঠান বিক্রির চক্রান্ত বন্ধ করুন : বাসদ
- কোর্টপয়েন্টে সিলেট মহানগর জামায়াতের গণমিছিল শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ


