শিরোনামঃ-

» আসছে ‘দুলাভাই জিন্দাবাদ’

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ভালোবাসা এমনই হয়’। অভিনেত্রী তানিয়া আহমেদের পরিচালনার ছবিটি মন্দার বাজারে বেশ সাড়া ফেলেছে।

Manual3 Ad Code

বছরের প্রথম ছবি দিয়েই আশা জাগিয়েছেন মিম। সেই ধারাবাহিকতা নিয়েই বুধবার চুক্তিবদ্ধ হলেন আরো একটি নতুন ছবিতে। নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

বিদ্যা সিনহা মিম বলেন, ছবির মৌলিক গল্পটি বেশ ভালো লেগেছে। পাশাপাশি একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে সিনিয়র নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ডিপজল ভাই ও মৌসুমী আপার সঙ্গে কাজ করার সুযোগ। দারুণ কিছু হবে প্রত্যাশা নিয়ে ছবিটি করতে রাজি হয়েছি। আশা করছি অনেক চমক নিয়ে আসবে ‘দুলাভাই জিন্দাবাদ’। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হবে।

Manual5 Ad Code

মিমি জানান, ছবিতে ডিপজলের শ্যালিকা চরিত্রে অভিনয় করবেন তিনি। আর তার বড় বোনের চরিত্রে দেখা যাবে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে। আর ছবিতে মিমের বিপরীতে থাকছেন বাপ্পি। এ নিয়ে তৃতীয়বারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধলেন মিম-বাপ্পি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031