শিরোনামঃ-
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» গোলাপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার
গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গত ২৪ জানুয়ারি ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সময়ে কিছু বহিরাগত সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করতে থাকে।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে বাধা দেয়া হলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালিয়ে বেশ ক’জনকে আহত করে পালিয়ে যায়।
সন্ত্রাসীদের ধারালো ছুরিকাঘাতে গুরুতর আহত হয় এবারের এসএসসি পরীক্ষার্থী ইফতিয়ার হোসেন তাজবীর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ৩ দিন চিকিৎসা গ্রহনের পর সে বাড়ি ফিরেছে।
এ ঘটনার পর প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪/১৪ তাং ২৪/০১/২০১৭ইং।
রেকর্ডভুক্ত হওয়া ঐ মামলার আসামীরা হচ্ছেন- ভাদেশ্বর পশ্চিমভাগ পশ্চিমটিলার সাহাবউদ্দিনের পুত্র সাহান (২১), দক্ষিণভাগ শেখপাড়ার খালেদ আহমদের পুত্র আব্দুল্লাহ (২০), জনৈক সাইদুর রহমান অলিদ (২০) সহ অজ্ঞাতনামা আরোও ৪/৫ জন।
ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক সহ সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনিল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক তারেক জলিলের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্য আলাউদ্দিন, মঈন উদ্দিন মিনু, হেলাল উদ্দিন হেলু, প্রাক্তন সদস্য ইব্রাহীম আলী খলু, তমিজ উদ্দিন, ফখরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, এলাকাবাসীর পক্ষে এহতেসাম আবদিন চৌধুরী ফরহাদ, হারুনুর রশিদ, মখসুদ আহমদ চৌধুরী, শিক্ষকদের মধ্যে মাওলানা আইয়ুব আলী, শেখ সেলিমুজ্জামান, রায়হান আহমদ, জামিল আহমদ, তাহের উদ্দিন তাজ্জুব, আজিজ খাঁন প্রমুখ।
বক্তারা জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৬ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী


