- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» বিশ্ব ইজতেমায় চলছে দ্বিতীয় দিনের বয়ান
প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৭ | শনিবার
ডেস্ক সংবাদঃ শনিবার বাদ ফজর ভারতের মাওলানা জমশেদের বয়ান দিয়ে শুরু হয়েছে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন। বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে বয়ান করছেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান চলছে।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা তথা ৫২তম বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন।
ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে গত বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার।
এর আগে একই ময়দানে গত ১৩ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ঢাকা ও গাজীপুরসহ ১৭ জেলার মুসল্লিরা অংশ নেন। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব। চার দিন পর শুক্রবার শুরু হয় দ্বিতীয় পর্ব।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, মুসল্লিদের নিরাপত্তায় প্রতিটি খিত্তায় (মুসল্লিদের জেলাওয়ারি অবস্থানস্থল) সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছেন। এ ছাড়া রাস্তাঘাট, ব্যস্ততম স্থানসহ পুরো ইজতেমা ময়দান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর