শিরোনামঃ-

» শাহজালাল জামেয়ায় ৯৩’ ব্যাচের শিক্ষার্থীদের প্রজেক্টর উপহার

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code
বিশেষ প্রতিবেদক:: শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজে ৯৩’ ব্যাচের শিক্ষার্থীরা একটি প্রজেক্টর প্রদান করেন।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল ১১টার দিকে মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামীয়া স্কুল এন্ড কলেজ-এ ৯৩’ ব্যাচের এস.এস.সি শিক্ষার্থীরা এসে কলেজ অধ্যক্ষ মজির উদ্দিনের নিকট এই প্রজেক্টর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক ও অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে অধ্যক্ষ মজির উদ্দিন সিলেট বাংলা নিউজকে বলেন, আলহামদুলিল্লাহ, আমার ২৬ বছরের শিক্ষকতা জীবনে এস.এস.সি ৯৩’ ব্যাচ হচ্ছে অন্যতম একটি ব্যাচ।
কারণ, এ ব্যাচের অধিকাংশ ছাত্রই প্রথম শ্রেণী সহ উল্লেখযোগ্য ষ্টার মার্ক পেয়ে কৃতকার্য হয়েছিল। এদের মধ্যে ২ জন বুয়েটে চান্স পেয়েছিল। এরা হলো- রাহাদুজ্জামান ও আব্দুল করিম।
অনেকেই আবার দেশে ও বিদেশে সুনামের সহিত ভালো অবস্থানে রয়েছে। এদের মধ্যে রয়েছে শাবিপ্রবি’র অধ্যাপক আব্দুল করিম, বাংলাদেশ ব্যাংকের ডিডি আলী আক্তার।
আজ তারা কয়েকজন (রেদা, ওয়াহিদ, করিম, আক্তার, শহীদুল, ফয়সল) এসেছিল তাদের প্রিয় ক্যাম্পাসে। ঘুরে ঘুরে দেখলো তাদের সেই প্রিয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান।
তাঁরা কলেজ ক্যাম্পাসের বর্তমান চিত্র দেখে অতিব মুগ্ধ হয় এবং জামেয়ার মাল্টিমিডিয়া ক্লাস রুমের জন্য একটি প্রজেক্টর উপহার দেয়।
তাঁদের এই প্রজেক্টর প্রদানের মাধ্যমে জামেয়ার সাথে তাঁদের আরো বেশী পরিমাণ গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি পেলো।
এই প্রজেক্টর প্রদানের নেপথ্যে রয়েছে মুশফিকের বড় একটি ভুমিকা, যদিও সে ব্যক্তিগত অসুবিধার কারণে আজকের সুন্দর একটি মুহুর্তে উপস্থিত থাকতে পারেনি।
(উল্লেখ্য যে, যুগোপযুগী আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে জামেয়ার জন্য কমপক্ষে আরো ১০টি প্রজেক্টর প্রয়োজন)।
মহান আল্লাহ পাক যেন তাদের এ উদ্যোগকে কবুল করেন এবং এর সাথে সম্পৃক্ত সকলকে উত্তম যাযা দান করেন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930