শিরোনামঃ-

» পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code
ডেস্ক সংবাদ:: পাবনার ঈশ্বরদী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আরও এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে এ ঘটনায় সন্দেহভাজন চারজন ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে  উপজেলার সলিমপুর ইউনিয়নে স্থানীয় বাদশা রাইস মিলে ডাকাতির প্রস্তুতির সময় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এতে আরও ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় একটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার বাচ্চু মিয়া (৩০), পঞ্চগড় জেলার মেহেদী হাসান (২৭) ও চাঁদপুর জেলার মো. হানিফ (২৮)। নিহত অন্যজনের এবং আহতদের পরিচয় জানা যায়নি।
র‍্যাব-১২ এর ভাষ্য, উপজেলার জয়নগর এলাকার এক চাল ব্যবসায়ীর গুদামে ডাকাতরা হানা দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় র‍্যাব। এক পর্যায়ে র‍্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়।
এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেক ডাকাত মারা যায়। এছাড়া গুলিবিদ্ধ ৪ জনের চিকিৎসা চলছে।
তাছাড়া ঘটনাস্থল থেকে ২টি ট্রাক, ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30