শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় ভাতিজার হামলায় চাচা নিহত

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে প্রাণ হারিয়েছেন মো. রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী (৭০) দক্ষিণ সুরমার হাজরাই মাঝপাড়া গ্রামের কুটু মিয়ার ছেলে এবং যারা হামলা করেছে তারা নিহতদের সম্পর্কে ভাতিজা।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতিবেশী সৎ ভাই রাসিদ আলী সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল রুস্তম আলীর। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে রাসিদ আলীর পক্ষ নিয়ে আরশ আলী, ইউসুফ আলী, রায়হান আলী, ও তাদের বোনের জামাই ফয়সল আহমদ, বোন নুরজাহান ও মা ফাতেমা বেগম এর সাথে মারামারিতে গুরুতর আহত হন রুস্তম আলী। তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Manual2 Ad Code

ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এবং এলাকায় হত্যাকান্ডের প্রতিবাদে নিহতের বাড়িতে এলাকাবাসী জড়ো হয়েছেন৷

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930