শিরোনামঃ-

» সাংবাদিকদের উপর গুলির ঘটনায় অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও বিচার দাবী

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৪ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও সিলেটপ্রতিদিন২৪ডটকমের স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয় পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে আহত হওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

Manual1 Ad Code

শনিবার (৩ আগস্ট) ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে বলেন, পুলিশের নির্বিচারে ছোঁড়া গুলিতে ইতোমধ্যে সিলেটের সিলেটের সাংবাদিক এটিএম তুরাব সহ সারাদেশে তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

Manual2 Ad Code

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। আমরা সিলেটে পুলিশের গুলিতে হতাহতের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031