শিরোনামঃ-

» সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল, মারামারি সাংবািদকেদর ছবি তুলতে বাঁধা, অসৌজন্যমূলক আচরণ

প্রকাশিত: ২২. মার্চ. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

উদ্ভত পরিস্থিতিতে সাংবাদিকরা ছবি ও ভিডিও তুলতে গেলে অসদাচরণ ও ক্যামেরা কেড়ে নিতে চেষ্টা করেন, দলটির নেতাকর্মী, সমর্থকরা।

এর প্রেক্ষিতে সাংবাদিকরা ইফতার অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে আসেন।

Manual5 Ad Code

ইফতার পরে দুই পক্ষের মধ্যে আবারো ধাওয়া-পালটা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর বালুচরস্থ আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক ৭/৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসমিন জারা।

এমন সময় মঞ্চের সামনে আসন ইস্যু, বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে তরুণ নেতৃত্বে গড়া দলটির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েনে।

এসময় ঘটনার ভিডিওচিত্র ধারণকালে ডিবিসি নিউজ, এটিএন নিউজ, খবরের কাগজ, ঢাকা পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসে।

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে তারা সরে গেলেও পরবর্তীতে ইফতার না করেই সাংবাদিকরা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন এবং সেন্টার সংলগ্ন রাস্তার পাশের একটি ছোট রেস্তোরায় তাঁরা ইফতার করেন।

এছাড়া ছাত্রদের একটি পক্ষ ইফতার না করেই ইফতারস্থল থেকে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতাকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

Manual6 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক পদবীর এক নেতা জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে।

এরমধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাসির, গালিব সহ অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতার পরবর্তীতেও তারা হাতাহাতিতে জড়ায়।

ঐ নেতা আরো বলেন, ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারো হট্টগোল হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা অব্যাহত ছিল।

Manual2 Ad Code

এদিকে, ইফতার পূর্ব সাংবাদিকদের প্রশ্নত্তরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন এজেন্সির সঙ্গে মিটিং করছেন। তার বক্তব্য স্যোসাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচার বহি:র্ভূত হয়েছে।

Manual1 Ad Code

রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি যা যা আছে আমরা দেখছি, সেনানীবাসের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। এই ধরণের হস্তক্ষেপ আমাদের কাছে কাম্য নয়।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা পরবর্তীতে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930