শিরোনামঃ-
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যা; ২ জনের ফাঁসির রায়
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: গাজীপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার দায়ে ২ যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া আসামিদের পৃথক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সাজা ও জরিমানার দণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুর ২টায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। এসময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।
দন্ডপ্রাপ্ত হলেন- ময়মনসিংহের তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মৌলভীবাজার জেলার বিছামনি গাংপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫)।
মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।
গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, চলতি বছরের ২২ মার্চ রাতে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ট্রেনের ছাদে চড়ে বগুড়ার দুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. আবু সাঈদ (১৮), কক্সবাজারের উখিয়া থানার রুমকা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হাসান মাহমুদ (২৬) ও নওগাঁর বদলগাছি থানার মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন (১৮) ভ্রমন করছিলেন।
ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেলওয়ে ষ্টেশন অতিক্রমের পর কালীগঞ্জের শিমুলিয়া এলাকা অতিক্রমকালে রাত পৌণে ১০টার দিকে ৪/৫জন সশস্ত্র দুর্বৃত্ত ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রেনের ছাদে ভিকটিম আব্দুল মোমিনকে মারপিট এবং ছুরিকাঘাত করে।
এ সময় অপর যাত্রি আবু সাঈদ এবং হাসান মাহমুদ তাদের বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদের টাকা পয়সা ও মোবাইল সেট ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে ওই ৩ যাত্রীকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এতে ঘটনাস্থলেই আব্দুল মোমিন মারা যান এবং অপর ২ জন গুরুতর আহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পরদিন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মাহবুবুল আলম বাদি হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে।
পরে আহতদের জবানবন্দি নিয়ে ২ জনকে ২৭ মার্চ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। তদন্ত শেষে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আদম আলী চলতি বছরের ৩১ জুলাই চার্জশিট দাখিল করে।
মামলাটি পরে ওই থানা থেকে গাজীপুর জজ আদালতে প্রেরণ করা হয়। ৩১ অক্টোবর অভিযোগ গঠনের পর ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক ওই মামলার রায় দেন।
রায়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে মমিনকে ফেলে হত্যার অভিযোগে ওই ২ জনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অপর ধারায় (পেনাল কোডের ৩০৭/৩৪) তাদের ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ড এবং অপর ধারায় (পেনাল কোডের ৩৯২/৩৪) ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ


