শিরোনামঃ-

» যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ:: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সাংগঠনিক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. বাদশা মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ যোহর জিন্দাবাজারস্থ সংসদ কার্যালয়ে সিলেট জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ শোক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি সালাউদ্দিন পারভেজ এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মো. আকরাম আলী, সাংগঠনিক কমান্ডার মো. আব্দুল হক, জেলা সহকারী কমান্ডার সুবল চন্দ্র পাল, সহকারী কমান্ডার সাইফুল হোসেন, আতিক আহমদ চৌধুরী, আব্দুল হক, কার্যকরী সদস্য সুবেদার আফতাব উদ্দিন, মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল মনাফ খান, সদর উপজেলা কমান্ডার হাজী ইরশাদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া।

Manual5 Ad Code

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেন, জেলা যুব কমান্ডের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী নয়ন, কেন্দ্রীয় সদস্য মো. আবু তাহের, সন্তান কমান্ড সিলেট জেলার সহ-সভাপতি শাহ নেওয়াজ, সারওয়ার আহমদ চৌধুরী, ছাদ উজ-জামান, ওসমানী নগর উপজেলা সদস্য সচিব আখতার হোসেন, কাইয়ূম আহমদ, ফরহাদ আহমদ, রাজন নায়েক, যুব কমান্ডের দক্ষিণ সুরমার আহ্বায়ক লতিফ আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, বাদশা মিয়া সত্যিকারের একজন বঙ্গবন্ধুর সৈনিক এবং সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। যার স্বপ্ন বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধা সন্তানরা বাস্তবায়নে দূঢ় প্রতিজ্ঞ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930