শিরোনামঃ-

» সিলেট চেম্বারে ভ্যাট অনলাইন প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদক:: রবিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে এনবিআর ও এফবিসিসিআই এর ভ্যাট অনলাইন প্রজেক্ট এর আওতায় এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কাস্টম্স, এক্সাইজ এন্ড কমিশনারেট, সিলেট এর যৌথ উদ্যোগে ভ্যাট অনলাইন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের পরিচালক ও ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ এর সঞ্চালনায় এবং চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে কাস্টম্স কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ভ্যাট অনলাইন প্রজেক্ট রাজস্ব আহরণের একটি নতুন দ্বার উন্মোচন করবে।

Manual8 Ad Code

ইতোপূর্বে ভ্যাট প্রদানের জন্য ব্যবসায়ীদেরকে সশরীরে ভ্যাট অফিসে যেতে হতো এবং অনেকগুলো কাগজ জমা দিয়ে ভ্যাট প্রদান করতে হতো।

কিন্তু ভ্যাট অনলাইন প্রজেক্টের আওতায় ব্যবসায়ীগণ ঘরে বসে অনলাইনের মাধ্যমে স্বনির্ধারণী প্রক্রিয়ায় নিজ নিজ ভ্যাট আদায় করতে পারবেন।

Manual4 Ad Code

এতে যেমন সময় বাঁচবে তেমনি ব্যবসায়ীগণ অনেক হয়রানী হাত থেকে রেহাই পাবেন। তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার প্রশিক্ষণার্থীবৃন্দকে কর্মশালা থেকে লব্ধ জ্ঞান নিজ নিজ এলাকার ব্যবসায়ীদের সাথে ভাগাভাগি করার আহবান জানান।

তিনি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে সিলেট চেম্বার এই কর্মশালাটি আয়োজন করেছে।

সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে যথেষ্ট আন্তরিক। কিন্তু ইতোপূর্বে ১৯৯১ সালে প্রণীত আইনে বেশ কিছু জটিল বিষয় থাকায় ভ্যাট প্রদানে ব্যবসায়ীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

Manual6 Ad Code

বর্তমানে মূসক ও সম্পূরক শুল্ক আইন ২০১২ ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক ও সময়োপযোগী করে তৈরী করা হয়েছে।

তিনি বলেন, অনলাইনে ভ্যাট আদায়ের মাধ্যমে স্বচ্ছতা যেমন বাড়বে তেমনি ব্যবসায়ীরাও স্বপ্রণোদিত হয়ে ভ্যাট প্রদানে এগিয়ে আসবেন।

সভায় বক্তাগণ বলেন, বিশ্বের উন্নত দেশগুলো সঠিক পদ্ধতিতে রাজস্ব আহরণের মাধ্যমে উন্নতির শিখরে আরোহন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশও একদিন সমৃদ্ধ অর্থনীতির দেশের পরিণত হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম ও জুয়েল আহমদ, সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার, ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির যুগ্ম আহবায়ক ফালাহ্ উদ্দিন আলী আহমদ, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন এর সভাপতি কয়েছ আহমদ, অধ্যাপক এম শফিকুর রহমান ও প্রশিক্ষণার্থী মো. তারেক হাসান।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ৩৩ প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. লায়েছ উদ্দিন, এহতেশামুল হক চৌধুরী, মো. বশিরুল হক, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031