শিরোনামঃ-

» সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

শনিবার (২ জানুয়ারি) রাতে বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৩য় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই শুভেচ্ছা জানান বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও সদস্য ফারুক আহমদ।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খান, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ রিয়াদ আহমদ, সদস্য শামসুল ইসলাম, শেখ জুনেদ আহমদ, নেপাল দে, পারভেজ আহমদ সানী, মো. এহিয়া রেজা, মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমান, সাজু ইবনে হান্নান খান, জাকির আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31