- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
» সিলেটে মাদক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা শীর্ষক কর্মশালা
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ:: সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেছেন, মাদক সেবনকারীর চেয়ে মাদক ব্যবসায়ীরা বেশী অপরাধী। আইন যত কঠোর হবে মাদক অপরাধ ততই কমে আসবে।
তাই আইনের ফাঁক দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সেব্যাপারে সচেতন থাকতে হবে। অপরাধীদের কোন ক্ষমা নেই, তারা শাস্তির যোগ্য এমন কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। উপযোগ্য শাস্তির মাধ্যমে মাদক অপরাধ দূর করা সম্ভব।
তিনি আজ শনিবার সিলেট বিভাগের ৪টি জেলার সকল থানার টিএনও, এসি ল্যান্ড কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মাদক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা শীর্ষক কর্মশালায় উপরোক্ত কথাগুলো বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব’র সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ওবায়দুল কবিরের পরিচালনায় কমশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি পিপিএম মো. মিজানুর রহমান, সিলেট এসএমপি পুলিশ কমিশনার বিপিএম মো. কামরুল আহসান, সিলেট এর জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন পরিদর্শক মো. নজীব আলী, এমদাদ উল্লাহ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার
সর্বশেষ খবর
- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া
- ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর : বাসদ
- ভূইফোঁড় সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে বড় ভাইয়ের চাঁদাবাজির মামলা, সমন জারি
- গোলাপগঞ্জে দুই ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
- সিলেটে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন


