শিরোনামঃ-

» ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি নৌকাসহ ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের কাছ থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া হয়।
Manual8 Ad Code

জেলেরা হলেন- মাঝি আব্দুল হামিদ, মো. ফজল আহমদ, মো. হাশিম, মো. সাদ্দাম, মো.  হোসাইন, ও রশিদ।

ট্রলারের মালিক মো. নাসির উদ্দিন জানান, বুধবার বিকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে মাছ শিকারের সময় একটি ট্রলারে ১০ জনের মতো মিয়ানমারের পুলিশ সদস্য তাদের ধাওয়া করে।

Manual2 Ad Code

এ সময় জাল ফেলে পালানোর চেষ্টাকালে বোটসহ ৬ জেলেকে আটক করে মিয়ানমার পুলিশ। এ সময় মিয়ানমার পুলিশ মাছ শিকার করতে যাওয়া আরো কয়েকটি ট্রলারকে ধাওয়া করেছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।
Manual3 Ad Code

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান, ‘বিষয়টি আমি সেন্টমার্টিন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীকে অবগত করেছি।’

Manual1 Ad Code

এ প্রসঙ্গে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান জানান,  এ ব্যাপারে মিয়ানমারের পুলিশ (বিজিপির) সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031