- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
» সিলেট সুরমা’র বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ:: অনলাইন ভার্সন ও প্রিন্ট মিডিয়ায় আপত্তিকর এবং কুরুচিপূর্ন সংবাদ প্রকাশ করায় দৈনিক সিলেট সুরমার সম্পাদক প্রকাশকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সিলেট মেট্রেপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে পরিবহণ সংস্থা সুরমা এক্সপ্রেস লিঃ-এর চেয়ারম্যান হাজী গুলজার আহমদ এ মামলা (সিআর-৯৭/২০১৬) করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধিত ২০১৩-এর ৫৭(২) ধারা সহ বাংলাদেশ দণ্ডবিধি ৫০০,৫০১ ও ৫০২ধারায় দায়ের করা এ মামলার আসামীরা হচ্ছেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামের মৃত নুনু মিয়ার পুত্র ইকবাল হোসেন মিন্টু, দৈনিক সিলেট সুরমা’র প্রিন্ট ও অনলাইন ভার্সনের প্রতিবেদক এম এ মালেক, পত্রিকার বার্তা সম্পাদক ও পত্রিকার প্রকাশক সম্পাদক।
মামলায় অভিযোগ করা হয়, আসামী ইকবাল হোসেন মিন্টুর প্ররোচনায় প্রভাবিত হয়ে অন্যান্য আসামীরা গত ২৩ অক্টোবর দৈনিক সিলেট সুরমা পত্রিকায় এবং এর অনলাইন ভার্সন ‘সিলেট সুরমা ডটকম-এ “দক্ষিণ সুরমার ২ নেতার যন্ত্রনায় অতিষ্ট এলাকাবাসী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে হাজী গুলজার আহমদ-এর নাম বিকৃত করে তাকে ‘গুলজার ওরফে দুম্বা গুলজার’ বলা হয়।
এছাড়াও তাকে জুয়া ও মাদক আস্তানার পরিচালক আখ্যায়িত করে তার সামাজিক মান-মর্যাদা ভুলুন্টিত করা হয়। পাশাপাশি ব্যবসায়িকভাবেও তাকে চরম ক্ষতিগ্রস্থ করা হয়।
পরিবহন ব্যবসায়ী হাজী গুলজার আহমদ নিজেকে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও সরকারের নিয়মিত করদাতা উল্লেখ করে আদালতকে জানান, এ ঘটনায় তিনি এসএমপি’র মোগলাবাজার থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে থানা পুলিশ তার মামলা নেয়নি।
ফলে তিনি তার মানহানীর বিচার চেয়ে আদালতে এ নালিশা মামলা করেছেন। প্রাথমিক শুনানী শেষে আদালত মামলাটি তদন্তক্রমে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে এসএমপি’র মোগলাবাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
হাজী গুলজার আহমদের পক্ষে মামলা দাখিল ও শুনানী করেন এ্যাডভোকেট নাজমুল ইসলামসহ সিলেট জেলা বারের কয়েকজন আইনজীবি।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার
সর্বশেষ খবর
- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী
- শ্রমিকনেতা আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা; অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
- ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ কর : বাসদ
- ভূইফোঁড় সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে বড় ভাইয়ের চাঁদাবাজির মামলা, সমন জারি
- ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মো. সারওয়ার আলম


