শিরোনামঃ-
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» পাকিস্তানি চা-ওয়ালার পর নেপালি তরকারিওয়ালি!
প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্ক:: রূপচন্দ্র মাহারজান নামে এক নেপালি ফটোগ্রাফার শাকসবজির ছবি তুলছিলেন। কীভাবে তাজা শাকসবজি বাজারে আসে এ নিয়ে একটি গ্যালারি করা ছিল উদ্দেশ্য।
ছবিগুলো অনলাইনে ছেড়েও দেন। ব্যাপক জনপ্রিয় হয় ছবিগুলো, কিন্তু শাকসবজির জন্য নয় বরং সবজি বহনকারী এক কিশোরীর জন্য!
মুহূর্তের মধ্যে ওই কিশোরীর ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
হ্যাশট্যাগ ব্যবহার করে ছবিগুলোর নাম দেওয়া হচ্ছে ‘তরকারিওয়ালি’। নেপালের অনলাইন পোর্টাল গুনদ্রুক পোস্টের বরাত দিয়ে ভারতের দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই ‘তরকারিওয়ালি’ এখন সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে।
যারা দেখছে তারাই মুগ্ধ হচ্ছে! নাম এখনো জানা যায়নি। তাই ‘হ্যাশট্যাগ তরকারিওয়ালি’ই এখন পর্যন্ত অনুরাগীদের ভরসা। ওই নাম দিয়েই খুঁজে নেওয়া হচ্ছে নেপালি কিশোরীকে।
এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ‘তরকারিওয়ালি’র। ছবিটা তোলা হয়েছে নেপালের গোরখা ও চিতওয়ানের মাঝামাঝি কোনো এলাকা থেকে।
এর কিছুদিন আগেই পাকিস্তানের এক চা-ওয়ালার চোখ দেখে মুগ্ধ হয়েছিলেন তরুণীরা। সবুজ চোখওয়ালা ওই যুবকের নাম আরশাদ খান। ইসলামাবাদের রাস্তায় চা বিক্রি করতেন তিনি।
জিয়া আলী নামে এক পাকিস্তানি ফটোগ্রাফার আরশাদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দেন। এরপর কেবল পাকিস্তান নয়, ভারতেও তুমুল ঝড় তোলে ছবিটি। বিশেষ করে তরুণীরা ব্যাপকভাবে আগ্রহী হয়।
একটি পাকিস্তানি প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের পণ্যের মডেল হওয়ার জন্য জন্য আরশাদ খানের সঙ্গে চুক্তি করেছে। তাদের শার্ট পরা আরশাদ খানের ছবি ইতোমধ্যে অনলাইনে পোষ্ট করা হয়েছে।
১৮ বছর বয়সী আরশাদ খানকে নিয়ে পাকিস্তান আর ভারতের সোশ্যাল মিডিয়ায় গত কদিন ধরে মাতামাতি চলছে।
টুইটারে তার এই ছবি শেয়ার করছে এবং মন্তব্য করছে মূলত ভারত এবং পাকিস্তানের হাজার হাজার মেয়ে।
অনেক নারী এমন মন্তব্যও করছেন – এই চা-ওয়ালা তার চায়ের চেয়েও হট অর্থাৎ গরম। অনেকে লিখছেন – আরশাদই পারেন ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে।
রশিদ আবুবকর নামে পাকিস্তানের একজন তার টুইটার পাতায় ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং আরশাদ খানের ছবি পাশাপাশি রেখে পোষ্ট করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর ছবির ওপরে লিখেছেন — ভারতের চাই-ওয়ালা এবং আরশাদের ছবির ওপরে লিখেছেন — পাকিস্তানের চাই-ওয়ালা। তার পোষ্টের শিরোনাম ছিল — সার্জিকাল স্ট্রাইক ফ্রম পাকিস্তান।
বার্তা সংস্থা এএফপি জানায়, আরশাদের ছবি নিয়ে যে কী ধরনের তুলকালাম কাণ্ড হলো তার কোন ধারণাই নেই খোদ আরশাদের। কারণ আরশাদের ফোন নেই। সে পড়ালেখাও জানে না!
এই সংবাদটি পড়া হয়েছে ৮৮৮ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর