শিরোনামঃ-

» গোলাপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু:: রোববার (৩০ অক্টোবর) গভীর রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নেয় বলে দাবি করা হয়েছে। ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহর বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায় কানিশাইল গ্রামের আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহর বাড়িতে আনুমানিক রাত আড়াইটার সময় ১০/১২ জনের একদল  ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

Manual3 Ad Code

এসময় ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইলসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়।

Manual6 Ad Code

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদের ধরতে পুলিশি তৎপরতা চলছে বলে ওসি শিবলী জানিয়েছেন।

তবে ডাকাতির ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930