- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» নিরাশ হলেন আবার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, ডাকসুর ভিপি, সাবেক সংসদ সদস্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারো নিরাশ হলেন।
গত ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ আ’লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আ’লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাসহ দলের অনেক সংস্কারপন্থীরা সম্মেলনের আমন্ত্রণ পেলেও সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে এবারও দলের পক্ষ থেকে কোন আমন্ত্রণ জানানো তো দূরের কথা তার সঙ্গে দলীয় কোন নেতাকর্মী যোগাযোগও করেনি।
জানা যায়, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে দলের সভাপতি মণ্ডলীর নতুন সদস্যপদ পেয়েছেন।
অপর দিকে সিলেটের আরও আওয়ামী লীগের নেতা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন বলে জানা যায়। তবে সুলতান মোহাম্মদ মনসুর দলের কোন পদ পাচ্ছেন কি-না বা দলের আগামী দিনের কর্মসূচিতে অংশ নিতে পারবেন কি-না এ বিষয় নিয়ে নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-২ কুলাউড়া-কমলগঞ্জ আংশিক আসনের তাঁর অনুসারীরা অনেকটা বেকায়দায় রয়েছেন।
সূত্রে জানা যায়, দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশ ছাড়া দলের শৃঙ্খলাবিরোধী কাউকে দলে ফেরা সম্ভব না। আরও জানা যায়, সুলতান মোহাম্মদ মনসুরের রাজনৈতিক ভাগ্য একমাত্র দলীয় সভানেত্রীর কাছে।
সুলতান মোহাম্মদ মনসুর ছাত্রলীগ, আওয়ামী লীগ করায় সারাদেশে তিনি পরিচিত হন। তিনি সিলেটে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন টিভির টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকার অবৈধ ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করে দলীয় সভাপতি শেখ হাসিনাসহ সিনিয়র নেতাকর্মীদের কাছে বিতর্কীত হয়ে কোণঠাসায় আছেন।
এ ব্যাপারে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মোবাইলে বলেন, যতদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আওয়ামী লীগের রাজনীতি করে যাবেন। এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
প্রসঙ্গত, বিগত ওয়ান ইলেভেনের পর থেকে সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা হিসেবে চিহ্নিত হয়ে দলের পদ-পদবী হারিয়ে বেকায়দায় রয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯২২ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
- শারদীয় উৎসবের সম্প্রীতি ও মেলবন্ধন সবসময় অটুট রাখতে হবে : মৃত্যুঞ্জয় ধর ভোলা
- কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
- সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ
- সুধীজনদের মিলনমেলা; সিলেটে জমকালো আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন


