শিরোনামঃ-

» কানাইঘাটে এক স্কুল শিক্ষিকা দ্বারা প্রতারণার শিকার আরেক স্কুল শিক্ষক!

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ সিনিয়র রিপোর্টার ইসমাঈল হোসাইনঃ সিলেটের কানাইঘাটে বিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক স্কুল শিক্ষক। পারিবারিকভাবে নির্ধারিত বরকে বিয়ে না করে ১ সপ্তাহ পূর্বে পাত্রী তার এক প্রেমিক বিয়ে করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিষনপুর গ্রামের মৃত আলি আমজাদের মেয়ে ফারহানা দূর্লভপুর গ্রামের ফয়জুল হকের ছেলে মোশারফ রাজুকে গত বৃহস্পতিবার বিয়ে করেছেন।

শিক্ষিকা ফারহানা এক স্কুল শিক্ষকের সঙ্গে প্রায় ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। উভয়ের মধ্যে প্রেমের পরিণতি বিয়ের মাধ্যমেই সমাপ্ত করার কথা ছিল। কিন্তু তা না করে শিক্ষিকা ফারহানা অন্য আরেকজনের ঘরনী হয়ে যান। যা রীতিমতো প্রতারণার সামীল।

Manual2 Ad Code

প্রতারিত সেই স্কুল শিক্ষকের নাম নোমান রশিদ। বাড়ী কানাইঘাট থানার নারায়নপুর গ্রামে। তিনি গাছবাড়ী ভাটেরছড়া স্কুলে শিক্ষকতা করেন।

Manual3 Ad Code

প্রতারিত শিক্ষকের সাথে আলাপ করলে জানা যায়, উভয় পরিবারের সাথে দীর্ঘ আলোচনার একপর্যায়ে পারিবারিকভাবেই তাদের বিয়ের সম্ভাব্য তারিখ (আগামি শুক্রবার) ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়।

Manual7 Ad Code

কিন্তু এর আগেই গত বৃহস্পতিবার রাজুকে বিয়ে করেন ঐ প্রতারক শিক্ষিকা। রাজুও তার নতুন প্রেমিক বলে লোকমূখে জানা গেছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930