শিরোনামঃ-

» আব্দুল হেলিম ও আব্দুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড রায়নগর শিবগঞ্জের কার্যকরি কমিটির সদস্য মরহুম আব্দুল হেলিম ও সদস্য আব্দুল হকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে শনিবার সমিতির অস্থায়ী কার্যালয়ে এক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সমিতির সভাপতি ডা. রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন বায়তুল বরাত জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবিদ হাসান, প্রত্যয় ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা এস এম শওকত আমিন তৌহিদ, সমিতির উপদেষ্টা ও জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মো. বিলাল মিয়া, সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন আহমদ, সহ-সভাপতি মো. ইদ্রিছ মিয়া, দপ্তরী পাড়ার বিশিষ্ট মুরব্বী মো. নাজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী, মো. আশাদ, আল-আমিন, সদস্য মো. শামীম, মো. মান্নান প্রমুখ।

Manual3 Ad Code

উক্ত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন দপ্তরী পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30