শিরোনামঃ-

» শাকিল মোর্শেদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সিলেট বিভাগীয় ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে জেলা ছাত্রদলের সিনিয়র নেতা শাকিল মোর্শেদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা।

Manual6 Ad Code

রবিবার এক যৌথ বিবৃতিতে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল বলেন- অবৈধ সরকারের ছত্রচ্ছায়ায় বিরোধী নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দায়েরের মহোৎসব চলছে।

নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় জুনিয়র ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলাকে কেন্দ্র করে শাকিল মোর্শেদের মত একজন সিনিয়র নেতাকে জড়ানো রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে শাকিল মোশের্দের নাম প্রত্যাহার করতে হবে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930